1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমন্বিত মতবিনিময় সভা, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের অঙ্গীকার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার বেতাগীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (বরগুনা-১ ও বরগুনা-২ আসন) তাসলিমা আক্তার। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সজর চন্দ্র শীল, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন, বরগুনার পুলিশ সুপার মো. কুদরাতে খুদা, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটারদের সচেতন করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণের কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলার সকল মসজিদে জুমার নামাজের পর এসব লিফলেট বিতরণের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক।


এসময় ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নের উত্তর দেন এবং কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে।” তিনি আরও বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।”
তবে সভায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে দেখা যায়নি বলে জানা গেছে।


সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...