1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হাইকোর্ট নির্দেশে আবার মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না

  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থি মো. আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ জানুয়ারি) এ আদেশ দেন।
আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি রাত ৮ টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

জানা যায়, আনিসুর রহমান মুন্না প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও ৯ দিনেও বিষয়টি সমাধান না হওয়ায় হাইকোর্টে অভিযোগ করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

তিনি দাবি করেন, সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের বাইরে অপেক্ষা করতে নির্দেশ দেয়া হয় এবং ঠিক সময়ের আগেই তিনি সেখানে উপস্থিত থাকলেও কেচি গেট বন্ধ করে দেয়া হয়। পরে ফোন করলে অফিসারের সহকারী জানান, এক মিনিট বিলম্বের কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয়।

আনিসুর রহমান মুন্না হাইকোর্টে বলেন, তিনি নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন, যা সিসিটিভি ফুটেজে প্রমাণ করা যাবে।

পিরোজপুর বাসীর উদ্দ্যেশ্যে তিনি বলেন, সবার আগে মাতৃভূমি বাংলা আমার মা, দেশ হবে জনগণের স্বৈরাচারের না।”
পিরোজপুরের সাধারণ মানুষ ও সর্বস্তরের দোয়া ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর জন্য সকলের সাহায্য নিয়ে এগিয়ে যেতে চাই, সুবিধাবাদীদের নেতা হওয়ার চেয়ে জনগণের চাকর সম্মানের বলে মনে করি , সাধারণ মানুষ আমার আমার সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে আমাকে কাছে টেনে নেবে এই আশা ব্যক্ত করছি। আমি পিরোজপুরের সন্তান এখানে সাধারণ মানুষই আমার অভিভাবক , আমার নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে শুধুমাত্র একটি বাক্যই বলতে চাই ।
” আমার পরিবার এবং সন্তানদের স্বার্থের আগে আমার সাধারন জনগণের স্বার্থ উদ্ধার আমার কাছে আগে থাকবে ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...