1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারসংলগ্ন কামারবাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা ৬টি ঘরের সামনে পাপোশ আগুন ধরিয়ে দেয়

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

মোঃ আলাউদ্দিন :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারসংলগ্ন কামারবাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ৬টি ঘরের সামনে পাপোশ আগুন ধরিয়ে দেয়। এতে শংকর কর্মকার, রাখাল কর্মকার, নান্টু কর্মকার, খোকন কর্মকার, তুষার কর্মকার ও চন্দন কর্মকারের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে নেতৃত্ব দেন এসআই রফিক উল্লাহ। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হান্নান, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার, পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দেবনাথ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ও স্থানীয় বাসিন্দা চন্দন কর্মকার।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...