1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নাহিদ ইসলামের সিদ্ধান্তে আস্থা, ঐক্যেই ভবিষ্যৎ ডাঃ মাহমুদা মিতু

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক বৈধতা আসে দীর্ঘ লড়াই এবং ত্যাগের মধ্যে। এই জোটে অনেকেই নিজের আসন ছাড়বে ,নিজের রাজনৈতিক ক্যারিয়ারে অনেক বড় ছাড় দিবে।

রাজনীতি বহুবছর ধরে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক ছিলো কিন্তু এই জোটে শুধুমাত্র ব্যক্তি ছাড় দিচ্ছে না অনেক দল ও অনেক ছাড় দিচ্ছে। প্রত্যেকে জোট রক্ষার্থে দেশের ঐক্য ধরে রাখতে আগামির ক্ষমতাকেও অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছে। মূল উদ্দেশ্য যাই হলো ঐক্যটাকে ধরে রাখা।

কত ছেলেরা জীবন দিলো…… ২৪ এর আন্দোলনের পর এটাই নতুন বাংলাদেশের সূচনা। আমরা যে যার জায়গা থেকে ছাড় দিয়ে হলে ঐক্য চাই। বিভাজন আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্থ করেছে। নতুন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাজনীতি হবে মানুষের জন্য।

এন সিপি বরাবরই একা দাঁড়াতে চেয়েছিলো তারপর এন সিপি নানা বাস্তবতার মুখোমুখি হয়েছে। হাদি হত্যার পরে নানা বাস্তবতায় এন সিপি দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত নিয়েছে। জোট নিয়ে আলোচনাগুলোকে যেমন অস্বীকার করার উপায় নেই তেমনি সমালোচনাগুলোকেও অস্বীকার করার উপায় নেই। কিন্তু দিনশেষে সংগঠন চলে সামগ্রিক সিদ্ধান্তে। আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদিও অনেক খুশি হতো। হাদির স্বপ্ন ছিলো পার্লামেন্টে যাবে ,হাদি চলে গেলো কিন্তু হাদির ছেলের জন্য হলেও আমাদের সামগ্রিক ঐক্য ধরে রাখতে হবে।

শুরু থেকে আমাকে দেখেছে তারা জানে নিজের গোছানো জীবন ছেড়ে কেন, কিভাবে এখানে আছি।
এই রাজনৈতিক জীবনে আমি নিজেকে অনেক বড় হুমকিতে ফেলেছি ,যখন যা বলার প্রয়োজন হয়েছে স্পষ্ট বলেছি। স্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখনো আমি পরিবারের সেইফটির চিন্তায় নির্ঘুম কাটাই। নিজে এমন একটা জীবন বেছে নিয়েছি যে পিছনে ফেরার উপায় নেই। দেশের প্রয়োজনে নিজেকে রিস্কে ফেলেছি, কোনোদিনও অন্যায় করিনি ,নিজের স্বার্থও ভাবিনি আগামিতেও ভাববো না ইন শা আল্লাহ। দেশের প্রয়োজনে যেকোনো ব্যক্তিগত ছাড় দিতেও আমিও দুইবার ভাববো না ইন শা আল্লাহ।

আমি আল্লাহর উপর তাওক্কুল করে চলি। আমি বিশ্বাস করি আমার জন্য যা আছে তা পাহাড়ের ওপারে থাকলেও আল্লাহ আমাকে পৌঁছে দিবেন।

কেউ বলছে আসন বেশি দিয়ে জামায়াত হেরে গেলো ,হ্যান হলো ত্যান হলো কিন্তু হাদির সেই কথাটা মনে হলো জিতটাই আসল নয়। আমাদের এই আজাদির লড়াই দীর্ঘ। এই ঐক্য ও আমাদের এক ধরনের জিত।

নাহিদ ইসলাম আমার ছোট ভাই কিন্তু আমার বড় নেতা। দিন নাহিদ ইসলামকে আমি বিশ্বাস করি ,স্নেহ করি ,শ্রদ্ধাও করি। ২৪ এর আন্দোলনেও তার উপর আস্থা ছিলো এখনো তার সকল সিদ্ধান্তে আমার সম্পূর্ণ আস্থা আছে ,আগামিতেও থাকবে ইন শা আল্লাহ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...