1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুরে ভুট্টা ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ নারীসহ আহত ৪, লুটপাটের অভিযোগ

  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রংপুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নে ভুট্টা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানান , গত ৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মির্জাপুর ইউনিয়নের রাজারাম গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিবেশী মোঃ নুর ইসলাম ও মোঃ নুর আলমের পালিত ছাগল মর্জিনা বেগমের ভুট্টা ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। মর্জিনা বেগম ছাগলটিকে খোয়াড়ে নিয়ে যেতে চাইলে প্রতিবেশী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।এরই জেরে ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত নুর ইসলাম, নুর আলম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মর্জিনা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড দিয়ে মোঃ মশিউর রহমানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা মর্জিনা বেগম, ভাই মোস্তাফিজুর রহমান এবং খালা মাজেদা বেগমকেও বেধড়ক মারপিট করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা মোস্তাফিজুর ও মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায়।হামলার সময় বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ঘরের ড্রয়ারে রাখা জমি বন্ধকের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা অভিযুক্ত আতিকুর ও শরিফুল লুট করে নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...