1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তিদৈনিক বর্তমান বাংলা’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সিলেট ব্যুরো ::
সিলেটে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার জায়গায় নিয়ে যেতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাট আঙ্গুরা টাওয়ারের দি সিলেট বাপেট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বর্তমান বাংলার পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন,মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণ। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিতে হবে।
দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাস-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোটার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বিকাল বার্তার বিভাগীয় ব্যুরোচীফ আব্দুল আলিম রানা,দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বরণ সিংহসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।এর আগে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক বর্তমান বাংলা’র ছাতক প্রতিনিধি হাকিম নোমান আহমদ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...