1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

না‌জিরপু‌রে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বিএন‌পি নেতা আটক

  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক বিএন‌পি নেতা‌কে আটক করেছে ডিবি পুলিশ।রোববার রাত সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের বিএন‌পি নেতা‌কে আটক করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, তক্ষক গিরগিটির একটি প্রজাতি।আটককৃত বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের পুত্র ও ০২ নং ওয়ার্ড বি‌এন‌পির সে‌ক্রেটারী। জেলা ডিবি পু‌লিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/পলাশ বিশ্বাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ নাজিরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাই প্রতিরোধ এর একটি সফল অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে মোঃ বদরুল ইসলাম (৩৭), পিতা-মৃত মহর আলী শেখ, মাতা-বাহারুন্নেছা, সাং-মাহমুদকান্দা, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে নাজিরপুর থানাধীন ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড, মাহমুদকান্দা সাকিনস্থ হাওলাদার বাড়ীর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে রক্ষিত ০২ (দুই)টি ছাই রং এর তক্ষক সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে নাজিরপুর থানায় বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে আটককৃত যুবক বদরুল ইসলাম দির্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক ব্যবসার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...