1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোঃ আলাউদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।এসময় বিএনপি নেতা মোক্তার হোসেন চৌধুরী বলেন, দেশ ও দলের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার আদর্শ অনুসরণ করেই দলকে এগিয়ে নিতে হবে।দোয়া মাহফিলটি পরিচালনা ও উপস্থাপনা করেন যুবদল নেতা কামরুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামগীর হোসেন।দোয়া মাহফিলে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...