1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আশুলিয়ার নয়াপাড়া থেকে নিখোঁজের দুই মাস পর অটোরিকশা চালকের কং’কা’ল পাওয়ার রহস্য উদঘাটন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মো:আলমগীর হোসেন

ঢাকার আশুলিয়ায় মৃত্যুর ২ মাস পর উদ্ধার হওয়া ৩৮ টুকরা হাড় ও কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রনি মিয়া (২৪), মো. এরশাদ আলী (৩৪) এবং মো. আবুল কালাম (৫২)।

পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৮ নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জোসনা বেগম। এর কিছুদিন পর ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের একটি কাশবন থেকে অজ্ঞাতনামা কঙ্কাল ও কাপড় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে কাপড় দেখে মিলনকে শনাক্ত করেন তার স্বজনরা।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা। তাদের অভিযানে ১৬ জানুয়ারি দিবাগত রাতে সাভারের আকরান বাজার থেকে মূল আসামি মো. রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোরিক্সা কেনাবেচায় জড়িত মো. এরশাদ আলী ও অটোরিক্সা গ্যারেজ মালিক মো. আবুল কালামকে গ্রেপ্তার করে পিবিআই।

নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের কিশোর মিলন হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এই ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...