1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬


মোঃ আলাউদ্দিন;
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি থাকায় স্থান সংকুলান না হওয়ায় অনুষ্ঠানটি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানান্তর করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা।


তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা পড়াশোনার জন্য ক্ষতিকর। তাই অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে রেখে পড়ালেখায় মনোযোগী করে তোলা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়ির কাজ তদারকি এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি অপ্রয়োজনীয় আড্ডা ও অসৎ সঙ্গ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে সচেতন ভূমিকা পালন করতে হবে।


সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন এবং শিক্ষকদের উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...