1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

গণভোটে হ্যা এর পক্ষে হলেও সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকার পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন,
গণভোটে হ্যা এর পক্ষে হলেও সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকার। সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরগুনার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মঙ্গলবার বিকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় হল রুমে
মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। ভোট সঠিক ভাবে গণনা করা ও বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গণভোট নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য। হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার। কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ। সরকার স্বচ্ছ একটি নিবার্চন উপহার দিবে জনগণকে। তিনি বলেন, অতীতে কি ভাবে নির্বাচন হয়েছে। তা আপনারা জানেন। আমাদের সরকার এমন একটি নির্বাচন উপহার দিবে যা জনগণ মনে রাখতে পারে।
বরগুনার ১৭ জন মৎস্য জেলে ভারতের একটি কারাগারে বন্দি আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জেনেছি। আমরা খোঁজ খবর নিব।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। তবে সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। সরকার নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো: কুদরত ই খুদা, কন্টিনজেন্ট কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ। পররাষ্ট্র উপদেষ্টা রাতে বরগুনা সার্কিট হাউসে অবস্থান করছেন। বুধবার সকালে বরগুনা থেকে কলাপাড়ার পায়রা বন্দর হয়ে ঢাকা যাওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...