1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বেতাগীতে প্রশাসনের মতবিনিময়

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশালের বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট—উভয়ই রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”সভায় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপজেলার ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপকূলীয় জনপদ হওয়ায় নির্বাচনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় বিশেষ অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী এবং নৌ-বাহিনীর লেফট্যানেন্ট সামিউল, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, নয়া দিগন্ত প্রতিনিধি কামাল হোসেন খান, আমার দেশ প্রতিনিধি মিজানুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন খান। তিনি জানান, নির্বাচনের আগে ও পরে সহিংসতা রোধে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ টহল জোরদার থাকবে।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওহিদুর রহমান এবং উপজেলা তথ্য কর্মকর্তা মিলন । বক্তারা নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা দ্রুত আয়োজনের বিষয়ে মতামত দেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...