আব্দুল আহাদ খালাসী:
১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে মাদারীপুর–২ সংসদীয় আসনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ৩টায় মাদারীপুর সদর উপজেলার শীরখাড়া ঘুন্সী উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য মনোনীত এমপি প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার মহাতারম সাবেক আমির মাওলানা আব্দুস ছোবাহান খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন—
মাওলানা ইব্রাহিম (সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, শীরখাড়া ইউনিয়ন),
মাওলানা মোহাম্মদ আলী (সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, ধুরাইল ইউনিয়ন),
মাওলানা মোহাম্মদুল্লাহ (সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, মাদারীপুর সদর উপজেলা),
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুধখালী ইউনিয়ন),
প্রফেসর আলী আহমদ আকন (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজৈর উপজেলা),
মাওলানা মনিরুজ্জামান হামিদী (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদর উপজেলা),
এবং মুফতী শফীকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, মাদারীপুর জেলা)।
বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ১০ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন। জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন