1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা জেলা প্রশাসককেহামলার পরিকল্পনায় এক যুবক আটক

  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা:-

বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মিজ্ তাসলিমা আক্তারকে (ডিসি) হামলার পরিকল্পনায় তার কক্ষে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক যুবক ইব্রাহিম (৩০) বরগুনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। তার নিকট থেকে একটি লোহার রেঞ্জ উদ্ধার করে।

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল একটি বড় আকারের লোহার সেলাই রেঞ্জ (দেশীয় অস্ত্র) নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করার চেস্টা করেন। এ সময় জেলা প্রশাসক নিজ কক্ষে উপস্থিত ছিলেন না। বিষয়টি নজরে আসে গোপনীয় শাখার সহকারী জহিরুল ইসলামের। তিনি লোহার রেঞ্জসহ ওই ব্যক্তির প্রবেশের কারণ জানতে চাইলে কোনো জবাব দিতে পারেনি। এ সময় ইব্রাহীম খলিল তাকে লক্ষ্য করে ৫ থেকে ৬টি আঘাত করেন। এতে জহিরুল ইসলাম হাতে আঘাত প্রাপ্ত হন। পরে তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে বরগুনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। জহিরুল বলেন, সকাল সাড়ে ৯ টা থেকে ওই লোকটা অফিসের সামনে ঘোরাঘুরি করে। বারবার জেলা প্রশাসক স্যারের কথা জিজ্ঞাসা করে।

১০টায় যখন অফিস খুলেছি তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে। এরপরে দৌড়ে গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে ঢোকে। তিনি আরও বলেন, সেখানে তাকে না পেয়ে আবার আমাদের অফিসের সামনে আসে। তখন আমি তার কোমরে হাত দিয়ে দেখি একটি টিউবওয়েল খোলার রেঞ্জ (পাইপ রেঞ্জ) সেটা তার কোমর থেকে নিয়ে নেই। তখন সে আমার হাত থেকে রেঞ্জটি জোর করে ছিনিয়ে নিয়ে আমার ওপরে আঘাত করে। তাকে থামাতে গেলে আমার হাত ফেটে যায়।পরে সবার সহযোগিতায় আমরা ইব্রাহিমকে ধরে ফেলি। পরে থানায় জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পুলিশ যখন তাকে নিয়ে যায়, তখন ইব্রাহীম বার বার বলছে আমি জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলবো।বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইব্রাহিম নামের ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম) বলেন, আমরা খবর পেয়ে একজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত ইব্রাহীম বলেন, এখানে এমনি আসছি। কেনো আসছে তার সঠিক জবাব দিতে পারছে না। আবার বলে বের হয়ে মেরে ফেলব। কাকে মারবে তাও বলছে না।

আবার বলে মিস্ত্রীদের কাছে হাতিয়ার থাকে। যখন যা মনে আসে তখন তা বলে ইব্রাহীম

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...