1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাইয়ে তমিজ উদ্দিনের পক্ষে শিমুলের নেতৃত্বে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্ট আমিনুর ইসলাম :-

ঢাকার ধামরাই উপজেলার ১৪ নং সুয়াপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধামরাইয়ের গণমানুষের নেতা আলহাজ্ব তমিজ উদ্দিনের জন্য ভোট ও দোয়া চেয়ে এই কর্মসূচি পালন করা হয়।শনিবার (২৪.০১.২০২৬) সুয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুলের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল বহর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তারা সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব তমিজ উদ্দিনকে জয়যুক্ত করার আহ্বান জানান।গণসংযোগকালে অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুল বলেন, “দেশ ও গণতন্ত্রের ক্রান্তিলগ্নে ধানের শীষের বিজয় আজ সময়ের দাবি। ধামরাইয়ের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আলহাজ্ব তমিজ উদ্দিনের কোনো বিকল্প নেই। আমরা সুয়াপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।”প্রচারণা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন:মোতালেব (মিয়া ভাই) মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সুয়াপুর ইউনিয়ন বিএনপি।জাকির খান, সদস্য, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল।আরমান খান এবং স্থানীয় বিএনপি,তরফ আলি ওয়ার্ড বিএনপির যুবদল সদস্য আব্বাস খান, বিশিষ্ট সমাজসেবক ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, সুয়াপুর ইউনিয়নের সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারা আলহাজ্ব তমিজ উদ্দিনকে ধামরাইয়ের সেবক হিসেবে বেছে নেবেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...