1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

মাদারীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত, রিকশা মার্কায় ভোটের আহ্বান

  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ খালাসী :


মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া চাউল পট্টিতে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুস ছোবাহান খান, সাবেক আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
মাদারীপুর পৌরসভার আমির মাওলানা আলমগীর হোসেন,
পৌরসভার নায়েবে আমির ডি. এম. আব্দুর রহিম,
পৌর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর সদর থানার সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান হামিদি,
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস মাদারীপুর জেলার সভাপতি মাওলানা সালমান ফরিদিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মিসবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস (BKM) মাদারীপুর জেলা।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন মাওলানা নুরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাদারীপুর পৌরসভা।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...