রাসেল মন্ডল জামালপুর জেলা
প্রতিনিধিঃজামালপুর সরিষাবাড়ী থানা পুলিশ অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বাচ্চু মিয়ার উদ্যোগে (২৪জানুয়ারি)রাতে থানা মাঠ প্রাঙ্গনে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন এর ফাইনাল খেলায় সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃবাচ্চু মিয়ার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার ড.যাবের সাদেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান,জামালপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম)অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সাংবাদিক রাসেল মন্ডল, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশাজিবীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে বিজয়ী ট্রফি এবং উপজেলা নির্বাহী অফিসার রানার্স আপ ট্রফি তুলে দেন। উপস্থিত দর্শক পুলিশ প্রশাসনের এরকম ব্যতিক্রম ক্রীড়ামূলক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শৃঙ্খলার উন্নতির ধারাবাহিকতার পাশাপাশি যেনো খেলাধুলার আয়োজন অব্যাহত থাকে এপ্রত্যাশা ব্যক্ত করেন।