1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রাইমারীর প্রস্তুতি-০৩

  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

১. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. কমা
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. বিকল্পচিহ্ন

২. কোন বাক্যটি সঠিক?
ক. মেয়েটি অনিন্দ্যসুন্দরী
খ. অশ্রুজলে বুক ভেসে গেল
গ. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে
ঘ. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই

৩. কোন বানানটি সঠিক?
ক. অন্তেষ্টিক্রিয়া
খ. অন্ত্যেষ্টিক্রিয়া
গ. অন্তেষ্টিক্রিয়া
ঘ. অন্তষ্টিক্রিয়া

৪. ‘সৌম্য’র বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিরক্ত
খ. উগ্র
গ. বিকৃত
ঘ. শান্ত

৫. নিচের কোনটি দেশি শব্দ?
ক. গিন্নি
খ. মা
গ. বৃক্ষ
ঘ. ডিঙি

৬. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষ্য ও অনুসর্গ
ঘ. বিশেষণ ও আবেগ

৭. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
ক. মান ভাষা
খ. প্রমিত ভাষা
গ. উপভাষা
ঘ. কোনটিই নয়

৮. ‘গৌড়ীয় ব্যাকরণ’–এর রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বুদ্ধদেব বসু
গ. উইলিয়াম কেরি
ঘ. রামমোহন রায়

৯. Curfew-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. হরতাল
খ. অবরোধ
গ. সান্ধ্য আইন
ঘ. নিষিদ্ধ

১০. ‘নদী’র সমার্থক শব্দ কোনটি?
ক. সরিৎ
খ. কলাধর
গ. অবনী
ঘ. বিপিন

১১. বাংলা ভাষায় ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য কতটি মূল বর্ণ রয়েছে?
ক. ৪১টি
খ. ৪২টি
গ. ৪৪টি
ঘ. ৫০টি

১২. ‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ—
ক. অহ + রহ
খ. অহঃ + রহ
গ. অহঃ + অহ
ঘ. অহ + অহ

১৩. ‘আপাদমস্তক’ কোন সমাসের উদাহরণ?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. দ্বিগু

১৪. ‘জয়লাভের ইচ্ছা’ এককথায় কী হবে?
ক. বিজয়ী
খ. বিজিগীষা
গ. জয়ী
ঘ. জয়তু

১৫. ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’—এই গানের গীতিকার কে?
ক. গাজী মাজহারুল আনোয়ার
খ. কাজী নজরুল ইসলাম
গ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
ঘ. কবি জসীমউদ্‌দীন

১৬. পানিপথের তৃতীয় যুদ্ধ কোন নাটকটির উপজীব্য বিষয়?
ক. কবর
খ. রক্তাক্ত প্রান্তর
গ. পলাশী ব্যারাক ও অন্যান্য
ঘ. দণ্ডকারণ্য

১৭. ‘বিদুরের খুদ’ বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য উপহার
খ. অবিশ্বাস্য ব্যাপার
গ. নিতান্ত অলস
ঘ. বিচক্ষণ ব্যক্তি

১৮. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. রীতিসিদ্ধতা

১৯. ‘বিদ্বান লোক সবার শ্রদ্ধার পাত্র’—এটি কোন শ্রেণির বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র

২০. সঠিক প্রকৃতি-প্রত্যয় নয় কোনটি?
ক. শোক = √শুচ্ + অ
খ. চরিত্র = √র্চ + ইত্র
গ. গ্রহণ = √গ্রহ + অন
ঘ. তীর্থ = √তৃ + অ

মডেল টেস্ট এর উত্তর

১. গ। ২. ক। ৩. খ। ৪. খ। ৫. ঘ। ৬. খ । ৭. গ। ৮. ঘ। ৯. গ । ১০. ক।
১১. ঘ। ১২. গ। ১৩. ক। ১৪. খ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. গ। ১৯. ক। ২০. ঘ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...