1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সভা অনুষ্ঠিতভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীন

  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্য অনুরাগী, লেখক,কবি ও সংস্কৃতিমনাদের নিয়ে গঠিত সংগঠন-কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুহেল আহমদ এবং সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ এইচ শাহীন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সহসভাপতি এম এ এইচ শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাছাড়া নতুন কমিটি গঠনের পূর্বে সংগঠনে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, সহ সাধারণ সম্পাদক মুন্সি আবুল হাসান,সহ সাধারণ সম্পাদক মানিক মিয়া ময়না, সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ,অর্থ সম্পাদক সোহেল আহমদ,প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব। আরও উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী অকিল আহমদ ও মাওলানা এমদাদুল হক প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ,সাহিত্যচর্চা আরও বেগবান করা এবং নতুন কমিটি গঠনের বিষয়সহ নানামুখী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। উপস্থিত সদস্যরা আগামী দিনগুলোতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...