1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন ঈদগাঁওয়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মনজুরুল হক চৌধুরী আর নেই থানায় সেবা নিতে এক টাকাও লাগবে না”— উখিয়া থানার ওসির সাহসী ঘোষণা, প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসন

মানবিকতার অনন্য দৃষ্টান্ত : বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে অসহায় রোগীর পাশে বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি (BD)

  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সজীবুর রহমান:-

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদান রেখে চলেছে বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি (BD)। সংগঠনটির প্রধান কার্যক্রম হলো—বিনা স্বার্থে ও বিনামূল্যে রক্তদাতা ব্যবস্থাপনা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ।সম্প্রতি সংগঠনটির সহায়তায় এক অসহায় রোগী নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছেন। রোগীর নাম ও পরিচয় প্রকাশ না করলেও জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঘরে শয্যাশায়ী ছিলেন। তার শরীরে একাধিক জটিল রোগ ধরা পড়ে, যার মধ্যে দুটি ছিল মারাত্মক—মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া এবং হৃদপিণ্ডের পাশের একটি টিউমার।চিকিৎসকদের মতে, স্বাভাবিকভাবে চলাফেরা ও কর্মক্ষম জীবনে ফিরতে হলে রোগীর জন্য দুটি অস্ত্রোপচার জরুরি ছিল।

তবে চিকিৎসা ব্যয় আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হওয়ায় দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা ছিল সম্পূর্ণ অসম্ভব। রোগীর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কেবল খাদ্যের বিনিময়ে সংসার চালাচ্ছিলেন।এমন অবস্থায় রোগীর স্বজনরা বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি(BD) এর ঢাকা বিভাগের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলাম মনির এর সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর মনির এবং তার সহযোগীরা দ্রুত মানবিক সমাধানের উদ্যোগ নেন। পরে. বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি(BD) এর ঢাকা বিভাগের উপদেষ্টা ও মানবিক ডাক্তার নাবিল জুনায়েদ সিডনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিনামূল্যে অস্ত্রোপচার করার সম্মতি দেন। শুধু হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) চার্জ বহনের শর্ত দেওয়া হয়।পরবর্তীতে রোগীকে গ্রাম থেকে এনে মনিরের বাসায় রাখা হয় এবং অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় তিন ব্যাগ রক্ত বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটির মাধ্যমে সংগ্রহ করা হয়। রক্তদান করেন বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম সদস্য শরীফুল ইসলাম শিমুল, এমডি মেহেদী ও এমএইচ দীপু।প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারের পর আল্লাহর রহমতে রোগীর অবস্থা আশাব্যঞ্জক। চিকিৎসকরা জানিয়েছেন, ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং চার থেকে পাঁচ মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ও কর্মে ফিরে যেতে পারবেন। বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সামাজিক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকলেও তা খুব কমই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

উল্লেখ্য বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটি(BD) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি তরুণ সমাজ সেবক মোঃ তাজুল ইসলাম বলেন, গ্রুপ সৃষ্টির শুরু হইতে এখন পযন্ত ১০ হাজার ব্যাগ প্লাস রক্ত বিনামূল্যে, বিনা স্বার্থে মেনেজ করে দিয়েছি। এবং সমসাময়িক সামাজিক ও মানবিক কাজ চলমান আছে। সকল স্বেচ্ছাসেবীদের নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। স্যালুট সকল স্বেচ্ছাসেবী ও রক্ত যোদ্ধার প্রতি।

তাদের একমাত্র উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...