1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরে ধর্মীয় রাজনীতি নিয়ে বিতর্ক, উলামায়ে কেরামের উদ্বেগ ও তৌহিদী জনতার প্রতিবাদের ঘোষণা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় ধর্মীয় নেতৃত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে স্থানীয় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে বিগত সময়ে কিছু আলেমের আওয়ামী লীগের রাজনৈতিক ঘনিষ্ঠতা ও দায়িত্বপ্রাপ্তির বিষয়টি বর্তমানে পুনরায় আলোচনায় আসায় এলাকাজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।স্থানীয় ধর্মীয় মহলের দাবি, অতীতে বেশ কিছু আলেম রাজনৈতিক দলের নিকটবর্তী ছিলেন এবং আওয়ামীলিগের প্রভাব ধর্মীয় অঙ্গনে বিভাজন ও অসন্তোষ সৃষ্টি করেছিল।

সম্প্রতি সেই ব্যক্তিদের আবারও ধর্মীয় নেতৃত্ব বা মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত করার সম্ভাবনা দেখা দিলে উলামায়ে কেরাম উদ্বেগ প্রকাশ করেছেন।আলোচনার কেন্দ্রে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আলী আহমদ চৌধুরী , মুফতি জামাল, মাওলানা জাহিদ ও ওসামা খান মাদানী।

উনারা সবাই বিগত ১৭ বছর আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছেন এবং চরমোনাই রাজনীতি করার চেষ্টা করেছেনচরমোনাই থেকে বহিষ্কার করেছেন উনারাএখন আবার চরমোনাই হাতপাখা মার্কায় দাঁড়াতে চানতাদের অতীত রাজনৈতিক অবস্থান, ভূমিকা ও কার্যক্রম নিয়ে স্থানীয় ধর্মীয় অঙ্গনে এখনও বিতর্ক বিদ্যমান বলে বিভিন্ন সূত্র জানায়।মাদারীপুরের কয়েকজন জ্যেষ্ঠ আলেম বলেন,“ধর্মীয় নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে থাকা উচিত যাদের চরিত্র, নীতি, আমানতদারি ও নিরপেক্ষতা প্রশ্নহীন। অতীতে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থেকেছেন— এমন ব্যক্তিদের পুনরায় দায়িত্ব পেলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”তৌহিদী জনতার পক্ষ থেকেও জানানো হয়েছে,ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতৃত্ব যেন রাজনৈতিক স্বার্থের বাইরে থেকে পরিচালিত হয়— এটাই তাদের প্রত্যাশা।

তারা বলেন, “মাদারীপুরের ধর্মীয় পরিবেশ শান্তিপূর্ণ ও উলামায়ে কেরামভিত্তিক থাকতে হবে। যার কারণে বিতর্ক বা বিভাজন সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে সেসব অবস্থান পুনরাবৃত্তি হলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো।”এদিকে, আগামী দিনে এই বিষয় নিয়ে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা যৌথভাবে আরও পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...