1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বিএনপির অফিস সহ চার দোকান পুড়ে ছাই

  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজার এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বিএনপির কার্যালয়সহ আশপাশের চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ অভিযোগ করে বলেন, সোমবার রাতে ধানের শীষের পথসভা শেষে বাড়ি ফেরার পর তাঁকে হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, ফুটবল মার্কার সমর্থক হযরত আলী ফোনে হুমকি দেন।

এরপর রাতের কোনো এক সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়, যা পরে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগুনের সূত্রপাত নিয়ে ভিন্ন তথ্য রয়েছে। গ্রামবাসী জাহাঙ্গীর আলম বলেন, রাত ১টার দিকে বাজারে আগুন লাগে। শুরুতে কেউ আগুন দেখতে পাননি। পরে আবু হানিফ আগুন দেখতে পেয়ে মাইকে ডাক দিলে সবাই ঘটনাস্থলে আসে।

তিনি বলেন, বিদ্যুতের লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।বাজারের পাশের বাসিন্দা মো. মনির বলেন, আগুন লাগার পর ঘটনাস্থলে এসে তিনি জানতে পারেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের কিছু লোক পরিকল্পিতভাবে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া ও নেতাকর্মীদের হুমকি দেওয়ার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে জেলা বিএনপির সদস্য হযরত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে হুমকি দেননি। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একুইছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...