1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ ঘোষণা, কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-২ আসন জামায়াতের অভিযোগ প্রশাসনের নীরবতায় লেভেল প্লেয়িং ফিল্ড ধ্বংসের শঙ্কা শ্রীরামপুর ও সুতিপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধ গ্রামবাসী: মেধা ও সমাজসেবায় প্রবর্তিত হলে বিশেষ পুরস্কার বেতাগী’র ৪২ টি কেন্দ্রের ১২ টি ঝুঁকিপূর্ণ মাদারীপুরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, যাত্রীসহ বাস খাদে বরগুনা-১ আসনজয়-পরাজয় বড় ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের নিরব ভোটার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে বিএনপির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ জামায়াত হলো স্বাধীনতা বিরোধী দল, এদের থেকে সাবধানে থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের ভাইবার মাত্র ৫ দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল! বেতাগীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

বরগুনা-১ আসনজয়-পরাজয় বড় ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের নিরব ভোটার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

বিশেষ প্রতিবেদক,বরগুনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর, তালতলী ও আমতলী) আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে সোমবার। ধানের শীষ ও হাতপাখার জয়-পরাজয় বড় ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের নিরব ভোটার। নির্বাচন মাঠে বড় দুই দল বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। এখন ভোটাররা হিসাব নিকাশে বসছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও ভোটের মাঠে রয়েছে এর প্রভাব। স্থানীয় রাজনীতিক, ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেদিকে বেশি যাবে।

শেষ পর্যন্ত জয় তারই হবার সম্ভাবনা বেশি। তবে এই দুই শ্রেণির ভোটারদের বেশির ভাগই মনোভাব প্রকাশ করছেন না। সামান্য ব্যবধানও ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। মাঠের হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াই হবে চরমোনাই পীরের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের সাবেক মরহুম পীর হযরত মাওলানা আবদুর রশিদের ছেলে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।বরগুনা-০১ আসনে ১৯৯১ সালে (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ১৯৯৬ সালে (সাধারন নির্বাচন) বিএনপি’র আব্দুর রহমান খোকন, ১৯৯৬ সালে (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ২০০১ সালে (সাধারন নির্বাচন) স্বতন্ত্র প্রার্থী মো: দেলোয়ার হোসেন, ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ সালের (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হয়েছেন। এ ছাড়া ২০২৪ (সাধারণ নির্বাচন) আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার টুকু শমভুকে হারিয়ে বিজয়ী হন। এবারের নির্বাচনে এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সকলের বাড়ি বরগুনা সদরে। মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং চরমোনাই পীরের হাতপাখার প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। এর মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইন (সাইকেল) প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রচার-প্রচারণা ও জনসমর্থন তুলনামূলক ভাবে কম বলে ভোটাররা মনে করছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন। বরগুনা সদর উপজেলার তুলনায় ২৪ হাজারের বেশি ভোট। ফলে এই দুই উপজেলার ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমতলী তালতলী উপজেলায় কোনো প্রার্থী নেই। তাদের ভোটের উপরও নির্ভর হতে পারে জয় পরাজয়।ভোটারদের কাছে টানতে বেশ কৌশলী বিএনপি প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা। তিনি নারী ও তরুণ ভোটারদের কাছে টানতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্ত্রী লুবনা ইসলাম ও ছেলে উচ্ছ্বাস মোল্লাকে মাঠে নামিয়েছেন। স্ত্রী এবং ছেলে জয় নিশ্চিত করতে গ্রামে গ্রামে ছুটছেন। করছেন উঠান বৈঠক। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।বিএনপি মনোনীত ধানের শীষের মো: প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বরগুনা -১ আসনের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের পক্ষে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন , কর্মসংস্থান ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

তিনি বলেন, বরগুনা-১ আসনে দীর্ঘদিন তেমন কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা সূচনীয়। বিশেষ করে বরগুনার সাথে আমতলী ও তালতলীর যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজুক। আমি নির্বাচিত হলে সবার আগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করবে। আমি যদি সরকারী দলের এমপি হই আমাদের মহান নেতা তারেক রহমানের নেতৃত্ব বরগুনায় ব্যাপক উন্নয়ন হবে। ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন , ভোটাররা এখন সৎ ও যোগ্য নেতৃত্ব চান। আমরা দলীয় ভোটের পাশাপাশি সব সম্প্রদায়ের ভোটারের সমর্থন চাই। আমি এমপি হলে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। তিনি বলেন, জনগণ ভালো মানুষকে এবার ভোট দিবেন। তিনি বলেন, একটি দল ১৭ মাসে যে ভাবে লুটপাট করেছে। চাঁদাবাজি করেছে তাদের এবার সাধারণ মানুষ ভোট দিবে না। তিনি আরও বলেন, সোমবার আমার শেষ নির্বাচনী জনসভায় আমার প্রতিদ্বন্দ্বি আমাকে গাড়ি দিতে দেয়নি। লোকজন জনসভায় আসতে বাধা দিয়েছে। তারপরও জনগণ আমার জনসভায় উপস্থিত হয়েছে। তিনি বলেন, আমতলী ও তালতলীর জনগণ সব চেয়ে বেশি ভোট হাতপাখায় দিবেন। বরগুনা আমার জম্মস্থান। আমি আশা করছি বরগুনায় আমি বিএনপির চেয়ে বেশি ভোট পাব ইনশাআল্লাহ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...