1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে আগুনে ১ টি বসতঘর পুড়ে ছাই

  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামের খালেক মিলিটারির বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯ টায় বসতঘরটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার সময় হঠাৎ করে আব্দুল খালেক হাওলাদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে জলিলের বসত ঘরেও আগুনে আংশিক পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র বের করার সুযোগ পাননি পরিবারটির সদস্যরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এসময় আগুনের লেলিহান শিখা দেখতে কয়েক হাজার লোক জড়ো হয়।বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রন করেন।অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একমাত্র বসতঘর হারিয়ে খালেক মিলিটারির পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক হাওলাদার বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা যেয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...