1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী ৪২ টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি

  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনার বেতাগী উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, কালি, প্রয়োজনীয় ফরমসহ সকল উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।

প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করে কেন্দ্র প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে বুথ স্থাপন, গোপন কক্ষ প্রস্তুত এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।এদিকে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ার পর এখন ভোটাররা ভোট প্রদানের অপেক্ষায় রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে স্থানীয়রা প্রশাসনের প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।

ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন বলেন,’ অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে ৪২টি কেন্দ্রে ভোটের সকল সরঞ্জামদি পৌছে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...