1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে ইউনিয়ন জামায়াত সভাপতির ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

দুলালা ফেরদৌস ও লিটন কুমার ঢালী, বেতাগী

:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সদর ইউনিয়ন জামায়াতের সভাপতির ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জামায়াত নেতারা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও ছাত্রদলের নেতাকর্মীরা তা অস্বীকার করেছে। জামায়াত নেতাদের অভিযোগ , বুধবার বিকেলে বেতাগী বাসস্ট্যান্ড এলাকার আব্বাসের চায়ের দোকানের সামনে বেতাগী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. দুলাল হোসেন (৬০) এর ওপর ছাত্রদলের ৩-৪ জন নেতাকর্মী অর্তকিতভাবে হামলা করেন। এসময় জামায়াত দুলালকে কিল ঘুষি দেয় এবং তার কাছ থেকে নির্বাচনী এজেন্ট সংক্রান্ত ডায়েরি, কাগজপত্র ও মোবাইল ফোন নিয়ে যায়। বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হেসেন বলেন,’ আমার বাবার বয়সী একজন মানুষকে বিএনপি’র নেতা রুমন ও নাইমসহ আরো কয়েকজন মিলে কিল ঘুষি মারে এবং তার কাছ থেকে নির্বাচনী ভোট কেন্দ্রের এজেন্ট সংক্রান্ত কাগজপত্র ও মোবাইল ফোন ছিনাইয়া নেয়।জামায়াতের উপজেলা শাখার আমীর মাওলানা সাইদুল ইসলাম সোহরাব বলেন, নির্বাচনের সময় আমরা যাতে এজেন্ট দিতে না পারি সেজন্য পরিকল্পিতভাবে বিএনপির কিছু সন্ত্রাসী নেতাকর্মী এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি । একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সকল নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এবিষয় বরগুনা জেলা ছাত্রদলে সহ-সভাপতি মো. রুমন খান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি সাজানো নাটক। তাদের দাবি, বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অভিযোগ আনা হয়েছে।বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...