1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নবীনগরে ধানের শীষের প্রার্থী মান্নানের জয়

  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

(বিজয়ী মান্নানের ছবি দেওয়া হল) 

মো. সফর মিয়া,নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৪টি। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

বেসরকারি ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আব্দুল মান্নান পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট। ফলে মাত্র ৭৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মান্নান।

নবীনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ঘোষিত ফলাফলের ভিত্তিতেই এই বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...