1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা-১ ইসলামী আন্দোলনের অলিউল্লাহ ও বরগুনা-২ বিএনপি’র নূরুল ইসলাম বিজয়ী

  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ১৯০টি কেন্দ্রের সবগুলোর ফলাফলের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ ১,৪০,২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৪৫ ভোট। বরগুনা-১ আসনে ৪ হাজার ১ শত ৪৬ ভোট বেশি পেয়ে মাহমুদুল হাসান অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বরগুনা-১ আসনে ১৯০ টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৬০ জন।

বরগুনা-২ আসনে ( বেতাগী, বামনা ও পাথরঘাটা) মোট ১২২ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) ও দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি পেয়েছেন ৯০,৬৪৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী (দাড়িপাল্লা) ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫,২৪৭ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫ হাজার ৩ শত ৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বরগুনা-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২২ টি। মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৭৪০ জন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...