1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী সরকারি কলেজে পানির প্লান্ট হস্তান্তর করল নৌবাহিনী কন্টিনজেন্ট

  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

বরগুনার বেতাগীতে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার সময় শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী উপহার রেখে গেল বেতাগী নৌবাহিনী কন্টিনজেন্ট শাখা। বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানের সুবিধার্থে একটি আধুনিক পানির প্লান্ট কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কন্টিনজেন্টের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী এর নিকট আনুষ্ঠানিকভাবে পানির প্লান্টটি তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৌবাহিনী কন্টিনজেন্টের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনকালে স্থানীয় জনগণের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছে।

বিদায়ের প্রাক্কালে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটি স্থায়ী ও উপকারী কিছু দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির অভাব শিক্ষার্থীদের জন্য একটি বড় সমস্যা হওয়ায় এই প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী নৌবাহিনীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরাও নৌবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার জানায়, নৌবাহিনীর এই উপহার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বেতাগী সরকারি কলেজগেটে এলাকার স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন,’ বিদায়ের মুহূর্তে এমন জনকল্যাণমূলক উদ্যোগ বেতাগীতে নৌবাহিনীর স্মৃতিকে দীর্ঘদিন উজ্জ্বল করে রাখবে।অধ্যক্ষ সমর কুমার বেপারী বলেন, এই পানির প্লান্ট কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে। বিশেষ করে গরম মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে শিক্ষার্থীরা এখন সহজেই নিরাপদ পানি পাবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...