1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের’পুষ্পস্তবক অর্পণ।

  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।সালাউদ্দিন রানা। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষা দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে।

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ করা হয়।এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।ভোরের প্রথম প্রহরেই কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন,সহসভাপতি সালাহ উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ,কোষাধ্যক্ষ মোঃ আশরাফ উদ্দিন,তথ্য প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমেদ নোমান,কার্যকরী সদস্য মোঃ মানিক মিয়া,সদস্য রুহুল আমীন রুবেল,মো. নুরুজ্জামান প্রমুখ। এ সময় উপস্হিত নেতৃবৃন্দ বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাংলাদেশীদের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলা ভাষায় কথা বলতে পারছি। একুশের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশীদের আত্মপরিচয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...