1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে মোবাইলের নেশা ছেড়ে মাঠে ফিরতে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :“মোবাইলের নেশা ছেড়ে মাঠে ফিরে খেলাধূলা করি”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ: সাদ্দাম হোসেন , উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ফুটবল, ক্রিকেট ও ভলিবল ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, স্টাম্প, ভলিবল ও নেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও তরুণ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হেসেন বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ মোবাইল ফোন ও অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করছে, যা শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “খেলাধূলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তাই সবাইকে নিয়মিত মাঠে এসে খেলাধূলায় অংশ নিতে হবে।”তিনি আরও জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। ক্রীড়া চর্চা বাড়াতে ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।ক্রীড়া ক্লাবের সদস্য সাব্বির হোসেন বলেন , দীর্ঘদিন ধরে সরঞ্জামের অভাবে অনেক ক্লাব নিয়মিত অনুশীলন করতে পারছিল না। প্রশাসনের এ উদ্যোগে তারা নতুন উদ্যমে মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার ক্রীড়াঙ্গনে এ উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ক্রীড়ামোদী যুবসমাজ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...