1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ‘ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এবং মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর সাথে সচিবালয়ে তাঁদের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে পৃথক পৃথকভাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান ও মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির এই সৌজন্যের জন্য ধন্যবাদ জানান। তাঁরা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়, বরং আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তাঁরা আরও যোগ করেন যে, পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনগুলোর গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...