1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাই ও মানিকগঞ্জের ”সন্ত্রাসী সাদ্দামের ও দিয়ার তাণ্ডব:জিম্মি এলাকাবাসী

  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ |
​মানিকগঞ্জের আটিগ্রামে চিহ্নিত দুই সন্ত্রাসীর বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মৃত দেলু মোল্লার ছেলে কুখ্যাত সন্তাসী সাদ্দাম এবং ধামরাইয়ের আলছলার ছেলে সন্ত্রাসী জিয়ার নেতৃত্বে এলাকায় চলছে নজিরবিহীন ভূমিদস্যুতা। প্রভাব খাটিয়ে সাধারণ কৃষকদের আবাদি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়া এবং কৃষকদের জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।
​কৃষকরা জিম্মি, ফসলি জমি এখন গর্ত


​স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম ও জিয়া সিন্ডিকেট আটিগ্রামের সাধারণ কৃষকদের ভয়ভীতি দেখিয়ে ফসলি জমি থেকে মাটি তুলে নিচ্ছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, তাদের অমতেই জমির বুক চিরে গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে পাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে পড়ছে। এই কৌশলে পাশের জমির মালিকদেরও তাদের কাছে নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে অথবা মাটি দিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। কোনো কৃষক প্রতিবাদ করলে জুটছে অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি।
​প্রশাসনের নাম ভাঙিয়ে দাপট
​এলাকাবাসীর দাবি, এই চক্রটি স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করার দোহাই দিয়ে প্রকাশ্যে দিন-রাত মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ অভিযোগ নিয়ে কোথাও যাওয়ার সাহস পাচ্ছে না। কৃষকদের অভিযোগ, “নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমরা আজ নিজ গ্রামেই জিম্মি হয়ে পড়েছি। প্রশাসনের নীরবতা আমাদের আরও বেশি আতঙ্কিত করে তুলছে।”
​কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি
​টানা মাটি কাটার ফলে আটিগ্রামের শত শত বিঘা আবাদি জমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়ছে। গভীর গর্ত করে মাটি তোলায় আশপাশের সোনালী ফসলি জমিও ধসে পড়ছে, যা দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয়ের সংকেত দিচ্ছে। স্থানীয়রা দ্রুত এই (সন্ত্রাসী সাদ্দাম ও জিয়ার) চক্রের গ্রেপ্তার এবং অবৈধ মাটি কাটা বন্ধে উর্ধ্বতন প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...