1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাভারে মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেক গ্রেপ্তার!

  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

​সাভারের বিরুলিয়া ইউনিয়নে পুলিশের এক বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মালেককে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিরুলিয়ার কালিয়াকৈরে একটি গোপন আস্তানা থেকে ১৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।আব্দুল মালেক(৩৭)পিতা:খেজমত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিরুলিয়া এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মালেককে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করলে ইয়াবা উদ্ধার করা হয়।
​

বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিন সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত মালেক ওই এলাকার একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এলাকায় মাদকের সিন্ডিকেট চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মালেকের গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, মালেকের মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছিল। তারা এই চক্রের সাথে জড়িত বাকি সদস্যদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।মাদকদ্রব্য আইনের মামলায় আসামির বিরুদ্ধে মামলা-রঞ্জু করা হয়েছে আদালতে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...