1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে ফের ভূমি-কম্পন , আতঙ্কে মানুষ

  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগীতে আবারও অনুভূত হলো ভূমিকম্পের কম্পন। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ করেই মৃদু কম্পনে কেঁপে ওঠে পুরো উপজেলা। এতে সাধারণ মানুষের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে এবং আসবাবপত্র দুলতে শুরু করে। অনেকেই ভয়ে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। বিশেষ করে বেতাগী পৌর শহর, মোকামিয়া, কাজিরাবাদ, বুড়া মজুমদার, সরিষামুড়ি ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিন বিহারী ঢালী বলেন, হঠাৎ করে কেঁপে ওঠে এবং কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। কেউ কেউ বলেন, প্রথমে তারা বিষয়টি বুঝতে না পারলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে নিশ্চিত হন এটি ভূমিকম্প ছিল। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, বাংলাদেশ ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট কম্পন বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস নাও হতে পারে, তবে সচেতনতা ও প্রস্তুতি থাকা জরুরি। তারা ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, ভারী আসবাবপত্র সুরক্ষিত রাখা এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।হঠাৎ এই কম্পনে বেতাগীর সাধারণ মানুষের মাঝে নতুন করে ভূমিকম্প আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...