1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অরাজকতা রুখতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে বেটুয়াইলের যুবসমাজ

  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম ধামরাই (ঢাকা)

ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেটুয়াইল গ্রামে চুরি, ডাকাতি ও সামাজিক অরাজকতা রুখতে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় যুবসমাজ। গত কয়েক সপ্তাহ ধরে গ্রামকে নিরাপদ রাখতে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাতের বেলা নিরলস পরিশ্রম করে পাহারা দিয়ে আসছে। তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় গ্রামবাসীর মধ্যে এখন স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির উপদ্রব এবং নানা প্রকার অরাজকতা বাড়ার উপক্রম হলে গ্রামকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয় বেটুয়াইল গ্রামের যুবকরা। কোনো প্রকার ব্যক্তিগত লাভের আশা না করে, কেবল সামাজিক দায়বদ্ধতা থেকে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাতভর গ্রামের প্রবেশপথ ও অলিগলিতে টহল দিচ্ছে।প্রতিদিন রাত ১১টা থেকে শুরু করে ভোর পর্যন্ত এই পাহারার কাজ চলে। পাহারায় নিয়োজিত যুবকরা জানান, গ্রামের শান্তি বজায় রাখতে তারা একতাবদ্ধ। শীত কিংবা বৃষ্টি—সবকিছুকে উপেক্ষা করেই তারা মাঠে সক্রিয় রয়েছেন।বেটুয়াইল গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, যুবকদের এই উদ্যোগের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড একেবারেই কমে গেছে। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “একসময় রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না চুরির ভয়ে। এখন আমাদের ছেলেরা যেভাবে রাত জেগে পাহারা দিচ্ছে, তাতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। ওদের এই ত্যাগ সত্যিই প্রশংসার দাবিদার।” উদ্যোগতা (জাহাঙ্গীর আলম) জানায়, “আমরা চাই আমাদের গ্রাম হবে মাদক ও অপরাধমুক্ত। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে নিজেদের ঘর এবং এলাকা পাহারা দিচ্ছি। যতদিন প্রয়োজন হবে, আমরা আমাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাবো।”সূয়াপুর ইউনিয়নের সচেতন মহল মনে করছে, বেটুয়াইল গ্রামের যুবকদের এই উদ্যোগ অন্যান্য ওয়ার্ড ও গ্রামের যুবকদের জন্যও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন যে, যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজে কোনো অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেটুয়াইল গ্রাম এই ‘রাতের অতন্দ্র প্রহরী’দের হাত ধরে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...