1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদে সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের দাবি

  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

“আমাদের জন্য আমরাই সেরা বক্তা” — এই মূলনীতিকে ধারণ করে আজ আমরা এক ঐতিহাসিক দাবি উত্থাপন করছি। বাংলাদেশের মোট জনসংখ্যার এক বিশাল অংশ বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ভাই-বোন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নীতি-নির্ধারণী পর্যায়ে বা জাতীয় সংসদে আমাদের কথা বলার জন্য কোনো সংরক্ষিত আসনের ব্যবস্থা নেই।

দেশের উন্নয়নে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য। সেই লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও রাজনৈতিক দলগুলোর নিকট ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দসহ তিনটি প্রধান দাবি জানিয়েছি।

আমাদের দাবিগুলো সংক্ষেপে: সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তত ১টি বা তার বেশি সংরক্ষিত আসন নিশ্চিত করা।সংসদে আমাদের অধিকার ও সুরক্ষা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ রাখা। সংসদে নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী প্রার্থীদের অংশগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে শারীরিক সীমাবদ্ধতা কারো কণ্ঠস্বর রোধ করতে পারবে না। আসুন, এই ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই।

নিবেদক,
মোঃ লিয়াকত আলী
প্রতিষ্ঠাতা সভাপতি, আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা
পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...