1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি’

  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

‘পর্যটন, নদী ও বনাঞ্চল সমৃদ্ধ জনপদ বরগুনা। এই জেলার পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি।শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নিয়ে বক্তারা জেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, পর্যটন, নদী, বনাঞ্চল ও মৎস্য খাতের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

oplus_2

পাশাপাশি জেলার উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের কাছে দাবি জানান।সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনা ও সভাপতি আব্দুল খালেক লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ডিভিশলাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মাহবুব সৈকত, জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া, সংগঠনের উপদেষ্টা বাছেদ আকন, ইউনুস সোহাগ, রেলওয়ে নিউজের সম্পাদক মেহেদী হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহের শান্তির জন্য মোনাজাত করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...