1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করে গণউন্নয়ন সমিতি।“প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন, অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গণউন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল আহসান।এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি খায়রুন নাহার রুবী, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু এবং গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজাসহ অন্যান্যরা।বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ভুয়া তথ্য ছড়ানোর মতো জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। তাই নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি।তারা আরও বলেন, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...