1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তার ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬


আব্দুল আহাদ(জনবন্ধু):
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর গ্রামের ৭নং ওয়ার্ডের গৃহবধূ সাথী আক্তারকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে তার শ্বশুর গোলাম বেপারীকে প্রধান আসামি করে পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলার পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর গ্রামের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাথী আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা ধর্ষণকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
বক্তারা আরও বলেন, মাদারীপুরের অনেক পরিবারে গৃহবধূদের স্বামীরা প্রবাসে থাকেন। তাই এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা বাংলাদেশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...