1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্ম*হত্যা

  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ ও তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছেন।পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার (২৯ মার্চ) সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার এক মাদক মামলায় তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওইদিন বাকবিতণ্ডা হয়।এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...