1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় ফিলিং স্টেশনগুলোতে ছয়জন ট্যাগ অফিসার নিয়োগ

  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বরগুনাবরগুনায় ফিলিং স্টেশনগুলোতে ছয়জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন। রোববার বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেশ বিশ্বাসের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন,চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে বরগুনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ছয়জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।জানা যায়, বরগুনা সদরের মেসার্স এস এন্ড বি ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমাদুল হক, আমতলীর ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, মেসার্স কে এস ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া এবং রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মুয়াইমিনুর ইসলাম দায়িত্ব পালন করবেন।এছাড়া পাথরঘাটা উপজেলার তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস লিমিটেডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং পাথরঘাটা ফিলিং স্টেশনে প্রশাসনের মনোনীত কর্মকর্তা তদারকির দায়িত্বে থাকবেন।প্রশাসনিক আদেশে বলা হয়েছে, ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্ব হবে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে জ্বালানি সরবরাহ হচ্ছে কি না সে বিষয়ে নিয়মিত প্রশাসনকে অবহিত করা।বরগুনা জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখা ও গ্রাহক পর্যায়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...