1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ক্রীড়া যখন পেশা—পরিবারের ভরসা ও নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি প্রচলিত ধারণা ছিল—খেলাধুলা কেবল বিনোদন, ক্যারিয়ার নয়। কিন্তু সেই প্রাচীন ধারণাকে ভেঙে দিয়ে আজ এক নতুন যুগের সূচনা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাঁর কার্যালয়ে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াবিদদের জন্য বিশেষ বেতন কাঠামোর শুভ উদ্বোধন করেছেন।বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল—”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। সরকার গঠনের মাত্র দেড় মাসের মাথায় এই প্রতিশ্রুতির বাস্তবিক প্রয়োগ শুরু হলো।বেতন কাঠামোর বিস্তারিতযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়:মোট লক্ষ্যমাত্রা: প্রাথমিক পর্যায়ে ৫০০ জন দক্ষ ক্রীড়াবিদকে রাষ্ট্রীয় বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে।প্রথম পর্যায়: আজ প্রাথমিকভাবে ১২৯ জন ক্রীড়াবিদকে মাসিক ১০০,০০০ (এক লক্ষ) টাকা করে বেতন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।উদ্দেশ্য: ক্রীড়াবিদদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যেন তারা নিশ্চিন্তে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।এক লক্ষ টাকা: পরিবারের নতুন শক্তিগ্রামীণ বা মধ্যবিত্ত পরিবারগুলোতে সাধারণত ২০, ৩০ বা ৫০ হাজার টাকা আয় করলেই একটি সন্তানকে পরিবারের “ভরসা” হিসেবে গণ্য করা হয়। সেখানে একজন ক্রীড়াবিদ যখন রাষ্ট্রীয়ভাবে মাসে এক লক্ষ টাকা বৈধ আয় করবেন, তখন সমাজ ও পরিবারে তার অবস্থান আমূল বদলে যাবে। এটি কেবল ব্যক্তিগত আয় নয়, বরং একটি পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করবে।”বিএনপি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। গত দেড় মাসে প্রতিটি ইশতেহারের বাস্তবায়ন করে আমরা প্রমাণ করছি যে, জনগণের ম্যান্ডেট আমাদের কাছে পবিত্র আমানত।” — সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...