1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার নামসহ ১৪ জনের নামের তালিকা প্রকাশ করেন। এই ঘোষনার পর বরগুনা শহরে বিএনপি নেতা কর্মিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেক নেটিজেন তাদের ফেইস বুক আইডি দিয়ে অভিনন্দনসহ বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, মো: নজরুল ইসলাম মোল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়ালি উল্লাহর নিকট পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন জানান, বরগুনা জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মো: নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগে বরগুনা জেলা বিএনপি কৃতজ্ঞ।
অনেক নেটিজেন তাদের ফেইস বুক আইডি নবাগত জেলা পরিষদ প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লাকে অভিনন্দন জানিয়ে মেহেদি হাসান লিখছেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। অ্যাডভোকেট আখতারুজ্জামান বাবুল লিখছেন
আলহামদুলিল্লাহ শুভেচ্ছা ও অভিনন্দন। হাবিবুর রহমান হাবিব মল্লিক লিখছেন,
আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বরগুনা বাসির পক্ষ থেকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। দিলসাদ পারভেজ মাহবুব লিখছেন, অনেক হতাশার মধ্যে একটা খুশির খবর, অভিনন্দন মামা। অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমীন লিখছেন, আলহামদুলিল্লাহ।
মো: নজরুল ইসলাম মোল্লা বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞ। আমি সামান্য ভোটে হেরে গেলেও দল আমাকে মূল্যায়ন করেছে। বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে আমি সকল সরকারি ও স্থানীয় উদ্যোগকে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। বরগুনা বাসীর আস্থা ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রাখার চেস্টা করব।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...