1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঢাকার ধামরাই এর সূয়াপুরের ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে মিষ্টি বিতরণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলামধামরাই (ঢাকা): ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ধামরাইয়ের কৃতি সন্তান ইয়াছিন ফেরদৌস মুরাদ। সরকারের এই সিদ্ধান্তের পর থেকে তার নিজ এলাকা ধামরাইসহ পুরো জেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।ধামরাই থেকে প্রথমবারের মতো কোনো ব্যক্তি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ এই অর্জনকে ধামরাইয়ের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।এদিকে ইয়াছিন ফেরদৌস মুরাদের এই নিয়োগে আনন্দ প্রকাশ করে ধামরাইয়ের নগর বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সভাপতি (ওবায়দুল্লাহ খানের) নেতৃত্বে এই মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য (জিল্লুর রহমান খান), কালাম খান, জাহাঙ্গীর খানসহ দলের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা ও কর্মীরা।মিষ্টি বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ইয়াছিন ফেরদৌস মুরাদের এই নিয়োগে ধামরাইবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে।স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, তার এই সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে ঢাকা জেলা পরিষদের কার্যক্রমে আরও গতি আসবে এবং ধামরাইসহ সমগ্র জেলার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...