1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্কুল শ্রেণীকক্ষ সংকটে পাঠদান ব্যাহত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

এম এ এইচ শাহীন সিলেট ব্যুরো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাগাইলগ্রামে অবস্থিত মনোরম শিক্ষার পরিবেশ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে। স্কুল টিতে নেই শিক্ষক সংকট স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা-৩৮৩ জন নিয়মিত ছাত্রছাত্রী উপস্থিতি ৮০ থেকে ৮৫% সর্বোচ্চ ছাত্রছাত্রীর উপস্থিতির জন্য জাতীয় পর্যায়ে ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে। এমনকি উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়। স্কুলের শিক্ষার্থীদের পাশের হার গড়ে ৯০ থেকে ৯৫% ও বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্ব লাভ করে। বর্তমানে জটিল সমস্যায় স্কুলটি শ্রেণী কক্ষ- সংকটে রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় পুরাতন টিনশেড শ্রেণী কক্ষের বেহাল দশা দীর্ঘদিন থেকে পরিতক্ত অবস্থায় রয়েছে। ঝড় তুফানের কবলের আশংকায় শিক্ষক অভিভাবক। শ্রেণী কক্ষের-অভাবে শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। বর্তমানে (বন্যা আশ্রয় সেন্টারের) ওপরে ২টি কক্ষ আছে। ছাত্র-ছাত্রীদের পাঠদান ও স্হান সংকুলান না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় ইট লাগিয়ে নীচে ২টি কক্ষ তৈরি করেই চলছে শিক্ষা কার্যক্রম। নিয়মানুযায়ী থাকার কথা প্রায় ৮টি শ্রেণী কক্ষ, নতুন ভবন জরুরি বলে ছাত্র-ছাত্রীদের দাবী। খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ভবন সংকটের কথা জানিয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, বলেন শিক্ষার্থীদের তুলনায় শ্রেণী কক্ষের সংকট প্রকটে বাধ্য হয়ে খোলা আকাশের নীচে ও পাঠদান করাতে হচ্ছে।গত সরকারের আমলের স্থানীয় সংসদ সদস্যের নিকট লিখিত আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। জানাযায় স্কুলটি বর্তমানে অ্যাডহক কমিটির দায়িত্বে চলছে। পদাধিকার বলে বর্তমানে সভাপতি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, ভবন সংকটশিক্ষার্থীরা বিপাকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন এ মাসের(০৯-তারিখ) উন্নয়ন সভায় উপস্থাপন করবো আশাবাদী ভবন নির্মাণ ও শ্রেণী কক্ষ সংকট সমাধান হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...