1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে ‘কারিগরি ও অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম’: নাগরিক সচেতনতা ও সেবার নতুন দিগন্ত কিশোরী নিখোঁজ, থানায় অভিযোগ করেও মেলেনি সন্ধান বেতাগী বাজারের ব্রিজে দিনরাত সমান ভোগান্তি, দেখার মত কোন অভিভাবক আছে বলে মনে হয় না! প্রশাসনিক সেবার পরিধি বৃদ্ধি: নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং এবং ম্যাচ ফিক্সিং ঠেকাতে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস। বাঙ্গরাবাজারকে আলাদা উপজেলা ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত: এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। উপজেলা ভূমি কমপ্লেক্স এর জায়গায় আসলেন ভূৃমি সচিব প্রভাব খাটিয়ে বিমানবন্দর দখল: শেখ হাসিনার উপদেষ্টার দাপটে রাজস্ব ফাঁকি, ফের ইজারা পাওয়ার চেষ্টা। সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস: শেষ মুহূর্তে একগুচ্ছ বড় পরিবর্তন,এক ট্রিলিয়ন ডলারের ‘থ্রিআর কৌশল দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরালরং

সম্মেলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনের ৯ কোটি টাকা ব্যয়ে পাইলিং কাজের উদ্বোধন

  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর এলাকায় অবস্থিত সম্মেলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনের খালপাড়ে পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের খালপাড় দীর্ঘদিন ধরে ভাঙন ও অবকাঠামোগত দুর্বলতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে খালপাড় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিত, যা বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে খালপাড়ে পাইলিং কাজের উদ্যোগ নেওয়া হয়, যা সম্পন্ন হলে ভাঙন রোধের পাশাপাশি পরিবেশের স্থিতিশীলতা নিশ্চিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। তিনি বলেন, “এই পাইলিং কাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা আরও স্বস্তিকর পরিবেশে পাঠদান কার্যক্রম চালাতে পারবে।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ শাহ ফকির। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইমরান আহম্মেদ সজিব এবং যুবদল নেতা মোঃ শাহজালাল শেখ। তারা শিক্ষার উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আহ্বান জানান।এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে পাইলিং কাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের খালপাড় ভাঙনের ঝুঁকি দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।শুভ সমদ্দার স্টাফ রিপোটার

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...