1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও পুলিশ ক্যাম্প চেকপোস্ট পরিদর্শনে — ডিআইজি ইমতিয়াজ আহমেদ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল এবং জনবান্ধব করতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন — হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ – বিপিএম, পিপিএম । সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীনেস্থ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং শেষে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বার্ষিক কার্যক্রম পরিদর্শন সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বশীলতা এবং জন সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শন কালে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন , ” হাইওয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সড়কে শৃঙ্খলা রক্ষা দুর্ঘটনা কমাতে সকল পুলিশ সদস্যকে আরও আন্তরিকতা ও পেশা দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে । জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য । ” তিনি আরো বলেন , ” আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টি ভঙ্গি বজায় রেখে কাজ করতে হবে , যাতে সাধারণ মানুষ পুলিশের সেবায় স্বস্তি পায়। প্রায় সময় বিভিন্ন থানার কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং চলমান দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ করণীয় বিষয় নিয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন । অপরদিকে ,অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে পরিবহনের চালক – হেলপার , যাত্রী ,অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোশেন এবং উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের উদ্যোগে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট স্থাপনে ভুয়সী প্রশংসা করেন। উক্ত হাইওয়ে পুলিশ ক্যাম্প চেক পোস্ট বসানো পর হতে বেশ কয়েকটি ভারতীয় চোরাই মালামালসহ গাড়ি আটক , চুরি-ডাকাতির , চিন্তাই নির্মূল , যানজট নিরসনে খুব ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ । হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম । উপস্থিত ছিলেন অলিপুর হাইওয়ে থানার তদন্ত (ওসি) নজরুল ইসলাম , ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের ওসি উত্তম কুমার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ছিলেন । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫ ৯৪ ৪৭ , তাং- ০৭ – ০৪ – ২০২৬ ইং।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...