1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ভোজ্য তেলের সংকটবরগুনায় ক্যাবের মানববন্ধন

  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় ভোজ্য তেলের সংকটেকনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট রেজবুল কবির,বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ, সহ সভাপতি রেজাউল ইসলাম টিটু,কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সদস্য মোহাম্মদ খোকা ও সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, ভোজ্য তেলের সংকট না থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করে তেলের দাম বৃদ্ধি করার পায়তারা করছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ। ক্যাব বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায় এ ধরনের আন্দোলন আরও জোরদার করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...