1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় নারী টেইলারকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

তালাক প্রাপ্তা নারী টেইলারকে জোর পূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে আদালতে মামলা করেছে ভুক্তভোগী ওই নারী। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি রবিবার মামলাটি গ্রহন করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাতদিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় আসামী হচ্ছে বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্যে সোনাউঠা গ্রামের মোঃ শামসু চৌকিদারের ছেলে মোঃ মামুন চৌকিদার (৩৫)। বাদির অভিযোগে জানা যায়। প্রায় দুই বছর আগে ভুক্তভোগী তালাক প্রাপ্ত হয়ে আমতলীর মধ্যে ছোনাউঠা গ্রামে রাস্তার পাশে দোকান দিয়ে টেইলারিং এর কাজ করে। বাদীর দোকানের পাশেই আসামী মামুন ফার্মেসি দেয়। মামুনের বাবা ইউনিয়নের চৌকিদার। ভুক্তভোগী নারীকে রিলিফের চাল পাইয়ে দেওয়ার কথা বলে মামুন নারীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। মামুন প্রায়ই ওই নারীর দোকানে যায়। প্রথম ঘটনার দিন গত বছরের ২৭ আগস্ট বেলা অনুমান ২ টার সময় ওই নারী তার দোকানের পিছনের বারান্দায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে মামুন নারীর দোকানে ঢুকে নারীর বিছানায় বসে নারীর শরীরে হাত দেয়। এমন সময় নারীর ঘুম ভেঙে যাবার সাথে সাথে চিৎকার দেয়। মামুন নারীর মুখ চেপে ধরে বিছানে চেপে ধরে ধর্ষণের চেস্টা করে। এক পর্যায়ে মামুন নারীকে গলা টিপে খুনের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের পরে ভিডিও ধারণ করে। নারীকে মামুন বলে যায় ধর্ষণের কথা কারো কাছে বললে ভিডিও ভাইরাল করে দিবে। ভুক্তভোগী নারী বলেন, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় ও বিয়ে করার প্রলোভন দেখিয়ে মামুন আমাকে কয়েক বার ধর্ষণ করেছে। ধর্ষণের ফলে আমি অন্তঃসত্ত্বা হলে মামুনকে বিয়ে করতে বলি। মামুন আমার সন্তান নস্ট করতে বলে। আমি রাজি না হলে মামুন বলে সন্তান নস্ট না করলে বিয়ে করবে না। মামুনের কথামত মামুনের দেওয়া ওষুধ খাবার পর আমার রক্তপাত শুরু হয়। আমি গুরুতর অসুস্থ হলে আমতলীর পূর্ণিমা নামের এক মহিলার নিকট আমাকে নিয়ে মামুর আমার গর্ভের সন্তান নস্ট করে। কিছুদিন পর চলতি মাসের ৮ এপ্রিল বিকাল ৩ টার সময় মামুন আমার দোকানে এসে বলেন, তোমার সাথে বিয়ের ব্যাপারে কথা আছে। মামুন আমাকে নিয়ে আমার দোকানের বারান্দায় যায়। মামুন আগামী বলে শুক্রবার সন্ধার পরে আমি হুজুর নিয়ে আসব। আমাদের বিয়ে হবে। কথা বলার শেষ হলে মামুন আবার আমার সঙ্গে অনৈতিক কাজ করতে চায়। আমি রাজি না হলে আগের মত জোর পূর্বক মামুন আমাাে ধর্ষণ করে। একদিন পরে আমি মামুনের দোকানে গিয়ে বলি শুক্রবার সন্ধ্যার পরে বিয়ে হলে সেখানে কে কে থাকবে। এ সময় মামুন বলে আমার পক্ষে বিয়ে সম্ভব নয়। আমার স্ত্রী বাড়িতে। আমি ঘটনাটি আমার আত্মীয় স্বজনদের জানিয়ে মামলা করি।মামুনের ফোন রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...